ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোগীর মাথায় আঘাত, পায়ে অপারেশন করলেন চিকিৎসক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি এক রোগীকে অজ্ঞান করে তার পায়ে অপারেশন করেছেন চিকিৎসক। ভারতের রাজধানী দিল্লির সিভিল লাইন এলাকার শুশ্রুত ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, এক রোগী মাথায় আঘাত ও অন্য এক রোগী ভেঙে যাওয়া পা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

এক প্রবীণ চিকিৎসক ভুলবশত দুর্ঘটনায় মাথা ও মুখে আঘাতপ্রাপ্ত রোগীকে অজ্ঞান করে ডান পায়ে গর্ত তৈরি করে একটি পিন ঢুকিয়ে দেন। রোগীটি অচেতন হওয়ায় তিনি কিছু বলতেও পারেননি।

হাসপাতালের সুপার অজয় বাহল এ ঘটনার কথা স্বীকার করে বলেন, কর্তৃপক্ষের নজরে ওই ত্রুটির বিষয়টি আসার পর সংশোধনমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

হাসপাতালের একটি প্যানেলের তদন্তে ওই চিকিৎসক দোষী সাব্যস্ত হয়েছেন। এখন থেকে অন্য কারও নজরদারি ছাড়া তিনি আর অপারেশন করতে পারবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রোগীর মাথায় আঘাত, পায়ে অপারেশন করলেন চিকিৎসক

আপডেট সময় ১০:১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮