ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

পর্নো সাইট বন্ধ করলেই ধর্ষণ কম হবে: ভারতের মন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং বলেছেন, দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে পর্নো সাইট। এগুলো বন্ধ করলেই দেশে ধর্ষণ কমে আসবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার তিনি কেন্দ্রকে একটি চিঠিও দিয়েছেন যাতে অবিলম্বে সমস্ত পর্নোগ্রাফির সাইট ব্লক করে দেয়া হয়।

ভুপেন্দ্র বলেন, ‘ইতিমধ্যে মধ্যপ্রদেশে রাজ্যস্তরে ২৫টি পর্নো সাইট ব্লক করে দেয়া হয়েছে। তবে এটা যথেষ্ট নয়। সারা দেশে পর্নোগ্রাফির সমস্ত সাইট ব্যান করে দেয়া উচিত।

‘মধ্যপ্রদেশে স্বরাষ্ট্র দপ্তরের করা একটি সমীক্ষার রিপোর্ট বলছে পর্নোগ্রাফি শিশু-কিশোরদের ওপর খারাপ প্রভাব ফেলে। খুব সহজেই মোবাইলের মাধ্যমে এই সব সাইট দেখতে পারছে তারা। এর ফলেই ধর্ষণ এবং মেয়েদের ওপর শারীরিক হেনস্থার ঘটনা বেড়ে গিয়েছে।’

যদিও এই সমীক্ষার রিপোর্ট তিনি বিধানসভায় দাখিল করেননি। রিপোর্টে কী কী বিষয়ে আলোকপাত করা হয়েছে তাও জানাননি তিনি।

তার কথায়, ‘২৫টি সাইট ব্লক করা গিয়েছে। কিন্তু এসব সাইটের ওপর সরাসরি কোনও কর্তৃত্ব নেই আমাদের। তাই কেন্দ্রকে আমরা অনুরোধ করেছি যাতে অবিলম্বে সারা দেশে সমস্ত পর্নো সাইট ব্যান করার ব্যবস্থা করা হয়। পর্নো দেখার প্রবণতা কমানোর জন্য কঠোর আইনও প্রনয়ণের পক্ষে প্রস্তাব করেছি আমরা।’

যদিও তিনি এও জানান যে, শুধু কঠোর আইন আনলেই হবে না। ধর্ষণ এবং নারীদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করতে জনসচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পর্নো সাইট বন্ধ করলেই ধর্ষণ কম হবে: ভারতের মন্ত্রী

আপডেট সময় ০৫:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮