ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুধু ধর্ষক নয়, সব অপরাধের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমি: তসলিমা নাসরিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। শুধু ধর্ষকের নয়, বরং তিনি যে কোনো অপরাধীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন।

সোমবার টুইটারে নিজের ভেরিভায়েড অ্যাকাউন্টে গণমাধ্যমকে উদ্দেশ করে তসলিমা নাসরিন বলেন, আমি সব ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির বিপক্ষে। কিন্তু আপনারা যদি বলেন, তসলিমা ধর্ষকের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তা বোঝা যায়, আমি অন্যান্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের পক্ষে। কিন্তু প্রকৃতপক্ষে আমি সব ধরনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। বরং আমি অপরাধের মূল কারণ প্রতিরোধে সংগ্রাম করতে চাই।

এর আগে কেরালায় নিজের লেখা বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে তসলিমা নাসরিন ধর্ষকের মৃত্যুদণ্ড দেয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন।

সম্প্রতি ভারতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাস হওয়ার প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই বক্তব্য দেন।

অনুষ্ঠানে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, পশ্চিমবঙ্গে ধর্ষককে ফাঁসিতে ঝোলানো হয়। তাই বলে কি রাজ্যে ধর্ষণের সংখ্যা কমেছে?

কলকাতা টোয়েন্টিফোরে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দেশটির কেরালার একটি শপিং মলে নিজের লেখা বই ‘স্পিল্ট-অ্যা লাইফ’এর প্রকাশনা অনুষ্ঠানে ওই মন্তব্য করেন তসলিমা।

তসলিমা বলেন, আগে ছেলেদের যথোপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলেই তাদের এই ধরনের অপরাধ সংগঠিত করা থেকে দূরে রাখা যাবে।

তিনি আরও বলেন, ‘কেউ অপরাধী হয়ে জন্মায় না। তাই সবাইকে নিজেদের ভুল শোধরানোর একটা সুযোগ দেয়া উচিত। নারী অধিকার নিয়ে কথা বলি বলে মৌলবাদীদের হামলার লক্ষ্য আমি। তবে আমি মানবতায় বিশ্বাসী। ধর্মের নামে মানুষকে হত্যা করার প্রচণ্ড বিরোধী।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুধু ধর্ষক নয়, সব অপরাধের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমি: তসলিমা নাসরিন

আপডেট সময় ০৫:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮