ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিব-তামিম খেলছেন বিশ্ব একাদশে

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশ্ব একাদশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশ থেকে সুযোগ পাচ্ছেন সাকিব-তামিম।

আফগানিস্তান থেকে খেলবেন খ্যাতিমান লেগ স্পিনার রশিদ খান। পাকিস্তান থেকে খেলবেন শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক। আর শ্রীলংকা থেকে খেলছেন অলরাউন্ডার থিসেরা প্যারেরা।

আইসিসির এই বিশ্ব একাদশের হয়ে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ইয়ন মর্গান। আগামী ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে আইসিসির বিশ্ব একাদশ।

টি-টোয়েন্টির সেই প্রীতি ম্যাচে ক্যারিবীয় তারকাদের মধ্যে যারা খেলছেন তাদের কয়েকজনের নাম চূড়ান্ত করেছে আইসিসি। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল, অলরাউন্ডার আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, কার্লোস ব্রাথওয়েট, স্যামুয়েল বদ্রি।

আইসিসির এই প্রীতি ম্যাচ থেকে যে অর্থ আয় হবে, তা গত বছর ওয়েস্ট ইন্ডিজে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচটি স্টেডিয়ামের পূনর্গঠনে ব্যয় করা হবে।

আইসিসির র‌্যাংকিংয়ে শীর্ষপর্যায়ে থাকায় বিশ্ব একাদশে সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করা হয়। মারমুখী ব্যাটিংয়ের কারণে সমর্থকদের পছন্দের ক্রিকেটার তামিম ইকবাল। যে কারণে তাকে বিশ্ব একাদশে রেখেছে আয়োজকরা।

এই প্রীতি ম্যাচের জন্য আরও বেশকিছু তারকা ক্রিকেটার অংশ নেবেন। তাদের নাম চূড়ান্ত হলেই প্রকাশ করবে আইসিসি। এর আগেও আইসিসির বিশ্ব একাদশের হয়ে খেলেছেন তামিম। বিশ্বের সেরা তারকাদের সঙ্গে ফের খেলার সুযোগ পেয়ে তামিম বলছেন, এর আগেও আমি বিশ্ব একাদশের হয়ে খেলেছি। ফের সুযোগ পেয়ে আমি আনন্দিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

সাকিব-তামিম খেলছেন বিশ্ব একাদশে

আপডেট সময় ১০:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮