ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্র-সৌদির স্বার্থ রক্ষায় নিজের ক্ষতি করেছে পাকিস্তান: হিনা রব্বানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বলেছেন, বিশ্বের কিছু দেশ পাকিস্তানের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে দেশটির অপূরণীয় ক্ষতি করছে।

এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কথা সরাসরি উল্লেখ করেছেন তিনি। রোববার এক সাক্ষাৎকারে পাকিস্তানের আফগানিস্তান নীতির কঠোর সমালোচনা করে হিনা এ কথা বলেন।

তিনি বিশ্বের প্রতিটি দেশ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা প্রণয়ন করে; কিন্তু পাকিস্তান অনেক সময় আমেরিকা ও সৌদি আরবের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে নিজের মারাত্মক ক্ষতি করে বসে।

হিনা দাবি করেন, সব দেশ নিজের ভৌগোলিক অবস্থানকে জাতীয় স্বার্থরক্ষার কাজে ব্যবহার করলেও ইসলামাবাদ সবসময় ওয়াশিংটন ও রিয়াদের স্বার্থরক্ষার কাজে এ অবস্থানকে ব্যবহার করেছে।

পাকিস্তানের এ কূটনীতিক ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পাকিস্তান সরকার যখন ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের কথিত সামরিক জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তখন হিনা রব্বানি খার এ মন্তব্য করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র-সৌদির স্বার্থ রক্ষায় নিজের ক্ষতি করেছে পাকিস্তান: হিনা রব্বানি

আপডেট সময় ০৯:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮