ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা হলে কঠোর হাতে দমন: ডিএমপি কমিশনার

ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার সকালে রাজধানীর সবুজবাগ থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাদকবিরোধী সমাবেশে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, এই ২০১৮ সালকে ঘিরে যদি কেউ কোনো রকম ২০১৩, ১৪, ১৫, ১৬-এর মতো অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করে, কঠোর হাতে তাদের দমন করব ইনশা আল্লাহ। কোনোভাবেই সেই বোমা সন্ত্রাস আর অগ্নিসন্ত্রাসের পুরনাবৃত্তি এই ঢাকার মাটিতে ঘটতে দেয়া হবে না।

‘আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের বেতনভোগী কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা আপনাদের পাশে আছি, আমরা থাকব,’ বলেন আছাদুজ্জামান মিয়া।

মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। এমনকি কোনো মাদক ব্যবসার সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভোকেশনাল শিক্ষার মাধ্যমে সুবিধাবঞ্চিত তরুণদের ক্ষমতায়নে কাজ করবে প্রাইম ব্যাংক ও ইউসেপ বাংলাদেশ

নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা হলে কঠোর হাতে দমন: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৪:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮