ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অাকাশ বিনোদন ডেস্ক:

ভারতের শীর্ষ আইটেম গার্ল রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের লুধিয়ানা কোর্ট। রাখির পক্ষ থেকে তার আইনজীবী জামিন আবেদন করলেও সে আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট। রাখিকে গ্রেপ্তার করার আদেশ দেয়া হয়েছে।

মূলত আদালতে হাজিরা না দেয়ার ফলেই কোর্ট এই আদেশ জারি করে। গত বছরের ৯ই জুলাই অ্যাডভোকেট নরেন্দ্রর আদিয়া রাখির বিরুদ্ধে একটি মামলা করেন। সেখানে আভিযোগ করা হয় রাখি একটি বেসরকারি টেলিভিশনে বালমিকি কমিউনিটির সম্পর্কে যাচ্ছেতাই বক্তব্য দেন। এতে বালমিকি কমিউনিটির আবেগকে আঘাত করা হয়েছে বলে অভিযোগে বলা হয়। তবে পরে এ বিষয়ে রাখি দুঃখ প্রকাশও করেন। কিন্তু তাতে কাজ হয়নি।

এতদিন রাখির আইনজীবী কেবল জামিন আবেদনই করে এসেছেন। কিন্তু হাজিরা দেয়ার কথা থাকলেও রাখি কয়েক দফা কোর্টে এসে হাজির হননি। সর্বশেষ কোর্ট চলতি মাসের ৫ই আগস্ট রাখিকে জামিন দেয় ৭ই আগস্ট কোর্টে এসে হাজিরা দেওয়া ও বন্ড সই করার শর্তে। তা করেননি রাখি। যার ফলে কোর্ট এবার রাখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ০১:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭