ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ

১০০ প্রভাবশালীর তালিকায় নেই এরদোগান-পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত সাময়িকী টাইমের বর্ষসেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে ২০১৮ সালের এ তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকায় বিশ্বরাজনীতিতে অপেক্ষাকৃত কম প্রভাবশালী অনেকে স্থান পেলেও ওই তালিকায় উঠতে পারেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

২০১৮ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির নাম ও সংক্ষিপ্ত প্রোফাইল টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রভাবশালী তালিকা প্রকাশ করা হয়েছে। টাইমের এ তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রভাবশালী ব্যক্তিদের স্থান দেয়া হয়েছে। এর মধ্যে নেতা (লিডার) ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যদের মধ্যে রয়েছেন- ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি, প্রিন্স হ্যারি, মেগান মের্কেল, লন্ডনের মেয়র সাদিক খান, রবার্ট মুলার, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, ফ্রান্সের প্রেসেডেন্ট ইমানুয়েল ম্যাকরন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি।

২০১৮ সালের এ ঘোষণার মাধ্যমে টাইম ১৫ বারের মতো বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকা তৈরি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

১০০ প্রভাবশালীর তালিকায় নেই এরদোগান-পুতিন

আপডেট সময় ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮