ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড গ্রাম, টার্মিনালসহ ভেসে গেল লঞ্চ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠিতে দুই দফায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ঝালকাঠির বিভিন্ন এলাকা। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় লঞ্চঘাটের টার্মিনাল (পল্টুন) ছিঁড়ে সুন্দরবন-১২ লঞ্চসহ ভেসে যায় সুগন্ধ্যা নদীর ওপারে। গ্যাংওয়ে ও আশপাশের চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে নদীতে তলিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় ঘরের টিনের চালা ও বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়ে। বাতাসে লঞ্চঘাটের পল্টুনের শিকল ছিঁড়ে যায়। এতে সুন্দরবন-১২ লঞ্চ ও পল্টুনটি নদীতে ভেসে যায়। পরে এলাকার উল্টো দিকে কিস্তাকাঠি নদীর তীঁরে লঞ্চটি টার্মিনালসহ নোঙর করে রাখা হয়। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় লঞ্চঘাট এলাকার চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি টিকিট বুকিং অফিস।

দ্বিতীয় দফায় বিকাল ৩টার দিকে আবার প্রচণ্ড গাতিতে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে জেলার নলছিটি ও রাজাপুর উপজেলাতে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়ে। উড়ে যায় বসতঘরের চালা। বন্ধ হয়ে যায় বিদ্যুৎসংযোগ।

খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড গ্রাম, টার্মিনালসহ ভেসে গেল লঞ্চ

আপডেট সময় ১০:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮