ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে: ইরান ২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ

চিয়ার লিডারদের যৌন হয়রানি

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাঠের ক্রিকেটকে আরও বেশি আনন্দঘন করতেই চিয়ার লিডারদের আমন্ত্রণ। আর সেই আমন্ত্রণে সাড়া দিতে গিয়ে লালসার শিকার হচ্ছেন চিয়ার লিডাররা।

ইউরোপ, লাতিন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আইপিএলে মৌসুমী চাকরি করতে আসা চিয়ার লিডারদের ভারতের অভিজ্ঞতা কেমন তা শুনলে চমকে উঠতে হয়।

ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিয়ার লিডার জানান, ‘ইউরোপ ও আমেরিকাতে যখন কোনও মহিলা নৃত্যশিল্পী নাচেন, তখন তার পোশাক, শরীর নিয়ে কেউ ভাবেই না এখানকার মতো। এদেশে চিয়ার লিডারদের সেক্স অবজেক্ট হিসাবেই দেখা হয়।’

নাম গোপন রাখার শর্তে অন্য এক চিয়ার লিডার জানান, ‘আমি একজন নৃত্যশিল্পী হিসেবে টুর্নামেন্টে চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু এখন দেখছি, এখানে যৌন পণ্য হিসেবেই আমাকে দেখা হয়।’

শুধু কর্তাই নন; মাঠের দর্শকরাও চিয়ার লিডারদের আড় চোখে দেখেন। এমনটি জানিয়ে আর এক চিয়ার লিডার বলেন, ‘মাঠে অনেকেই এমন অঙ্গভঙ্গি করে, মন্তব্য করে যা সহজে মেনে নেওয়া যায় না। এড়িয়ে যেতে বাধ্য হই আমরা। ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখি।’

এ পেশায় আসতে আগ্রহী তরুণীদের উদ্দেশে তিনি বলেন, যদি কেউ চিয়ার লিডার হতে চায়, তাহলে অবশ্যই নাচের তালিম নিয়ে হওয়া উচিত। কারণ সেক্ষেত্রে এই পেশা হতাশ করলে, নৃত্যশিল্পী হিসেবে জীবনযাপন করা যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিয়ার লিডারদের যৌন হয়রানি

আপডেট সময় ১১:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮