ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু আসিফা ধর্ষণ হত্যায় সানি লিয়নের আবেগঘন টুইট

আকাশ বিনোদন ডেস্ক:

গত জানুয়ারিতে নির্মম গণধর্ষণের পর হত্যার শিকার হয়েছিল কাশ্মীরে আট বছরের মুসলিম শিশু আসিফা বানু। ঘটনার চার মাস পর এ ঘটনায় পুলিশ অভিযোগপত্র দিলে ধর্ষক-খুনিদের পক্ষ নিয়ে প্রকাশ্যে মিছিল বের করে কাশ্মীরের ক্ষমতাসীন দল বিজেপি।

তবে ভারতের মানুষ বিজেপিকে সমর্থন করেনি। তারা আসিফার পক্ষে সরব হয়েছেন। ধর্ষণ-হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়েছেন। এমনকি আসিফার জন্য সরব হয়েছেন বলিউডের অভিনেত্রী সানি লিওন।

সামাজিকমাধ্যম টুইটারে আসিফার জন্য সরব হতে তৈরি করা #Kathua and #justiceforAsifa হ্যাশট্যাগ যোগ করে আবেগঘন পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী।

এতে দুই বছরের ছোট্ট মেয়ে নিশা ওয়াবার কাউরকে নিজের জ্যাকেটের ভেতরে ঢেকে বুকে আঁকড়ে ধরে ছবি পোস্ট করেছেন সানি।

ছবির ক্যাপশনে সানি লিখেছেন- আমি শপথ করছি, আমি আমার হৃদয়, আত্মা, শরীর সব কিছু দিয়ে জগতের সব খারাপ কিছু থেকে তোমাকে সুরক্ষিত রাখব। এমনকি আমার জীবন দিয়েও তোমায় সুরক্ষিত রাখব। এ জগতের প্রত্যেকটা শিশুই যেন সব খারাপ জিনিস থেকে এভাবে সুরক্ষিত থাকে। সবাই তাদের শিশুকে এভাবে আগলে রাখুন, তাদের যে এই খারাপ জিনিসগুলোর জন্য কোনো মূল্য দিতে না হয়।

আসিফা বানুর ধর্ষণ-হত্যার বিচার দাবিতে সানি লিওন ছাড়াও বলিউডের অভিনেতা সঞ্জয় কাপুর, সোনম কাপুর, অনিল কাপুর, কালকি কোয়েচলিন, জাভেদ আখতার, দিয়া মির্জাসহ অনেকেই সরব হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশু আসিফা ধর্ষণ হত্যায় সানি লিয়নের আবেগঘন টুইট

আপডেট সময় ১০:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮