ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোলাপ-বাতাসায় পুলিশের নববর্ষের শুভেচ্ছা

অাকাশ জাতীয় ডেস্ক:

নববর্ষ উদযাপন করতে রাজধানীর রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে আসা দর্শনার্থীদের বাতাসা ও লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ। ঐতিহাসিক এই দুটি পার্কের প্রবেশ গেটে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের এসব দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রবেশ গেটে পুলিশের এমন শুভেচ্ছা পেয়ে দারুন খুশি দর্শনার্থীরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সুশৃঙ্খলভাবে লাইন ধরে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে দর্শনার্থীরা। প্রতিটি গেটে পুলিশ ও র্যা ব দায়িত্ব পালন করছে। গেটে প্রবেশের আগে সবার হাতে দেয়া হচ্ছে বাতাসা ও একটি করে লাল গোলাপ। শুভেচ্ছা নিয়ে প্রত্যেকে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করছেন। এছাড়া তল্লাশি করা হচ্ছে সবার দেহ। দর্শনার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর এসব কাজে সহযোগিতা করছেন।

রাজধানীর ওয়ারী থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর দৈনিক আকাশকে জানান, ‘বাতাসা ও গোলাপ ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এটির আয়োজন করা হয়েছে। প্রত্যেকের হাতে সামান্য উপহার দিতে পেরে আমরা অত্যন্ত খুশি।’

রাজারবাগ থেকে স্ত্রী, তিন সন্তান নিয়ে রমনা পার্কে নববর্ষের অনুষ্ঠানে এসেছেন মেহেদী হাসান। দৈনিক আকাশকে তিনি বলেন, ‘সব আয়োজন দেখে আমি অত্যন্ত খুশি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফুল ও বাতাসা পেয়ে আমরা সবাই উৎফুল্ল। এতে পুলিশের ভাবমর্যাদা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আরও হৃদ্যতা তৈরি হবে।’

এদিকে বাংলা নববর্ষের দিনে রাজধানীতে উৎসবপ্রিয় মানুষের ঢল নামে সকাল থেকেই। বৈশাখের প্রথম প্রহর থেকেই শিশু-তরুণ-তরুণীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রমনা পার্ক। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লাখো মানুষ ভিড় জমাতে থাকে ঐতিহ্যবাহী এই পার্কটিতে। আনন্দ ভাগাভাগিতে বাদ যাননি শিশু-বৃদ্ধারও। সব শ্রেণির মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রমনা পার্ক এলাকা।

বর্ষবরণের জন্য আসা পুরুষদের সাদা পাঞ্জাবি আর নারীদের সাদা শাড়িতে লালপাড় বর্ণিল করে তুলেছে রমনার সবুজ উদ্যান। বৈশাখী সাজে পুরো রমনা পার্ক এলাকায় নেমে এসেছে নতুনের আমেজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোলাপ-বাতাসায় পুলিশের নববর্ষের শুভেচ্ছা

আপডেট সময় ০২:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮