ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে সরকার: শাহজাহান ওমর

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরোধী শক্তিকে মামলা দিয়ে দাবিয়ে রাখতে চাইছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম)।

তিনি বলেন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়াকে মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও জানান শাহজাহান ওমর।

বরিশালের সমাবেশকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে যোগদানের আহ্বান জানান তিনি। শুক্রবার ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালের সমাবেশ সফল করতে ঝালকাঠিতে প্রস্তুতি সভা করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম)।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান।

সভায় বক্তারা জানান, আগামী ৭ এপ্রিল বরিশালের সমাবেশে ঝালকাঠি থেকে ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবার সত্যজিৎ রায়ের গল্পে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী

খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে সরকার: শাহজাহান ওমর

আপডেট সময় ১১:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮