ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

স্বামীর লাশের উপরে কোচিং সেন্টার খুলতে চেয়েছিলেন দীপা

অাকাশ জাতীয় ডেস্ক:

স্ত্রীর পরকীয়ার জেরে খুন হওয়া রংপুরের আইনজীবী রথিশ চন্দ্র সোনা বাবুকে হত্যার পর কামরুল ইসলাম মরদেহ গুম করার স্থান হিসেবে বেছে নেন তার বড় ভাই ঢাকায় বসবাসরত খাদেমুল ইসলামের নির্মাণাধীন বাড়ি। ওই বাড়িতেই মরদেহ গুম করার সিদ্ধান্ত হিসেবে ভিন্ন কথা বলে স্কুলের দুইজন ছাত্রকে দিয়ে গর্ত খুঁড়িয়ে নেন। এছাড়াও সেখানে তিনি স্কুলের ছাত্রছাত্রীদের কোচিং ক্লাস করাবেন বলেও ছাত্রছাত্রীদের জানান স্ত্রী দীপা ভৌমিক।

তাদের পরিকল্পনা ছিলো পরিস্থিতি স্বাভাবিক হলেই কামরুল ওই বাড়িটি সংস্কারের নামে সেখানে মেঝে প্লাস্টার করে নিতেন এবং কেউ যাতে বুঝতে না পারে সেজন্য কোচিং ক্লাস শুরু করে দিতেন।

এদিকে সোনা বাবু নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত ছিলেন খুনি কামরুল ইসলাম জাফরী মাস্টার। এছাড়া হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হওয়ার পর দীপার সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলেন কামরুল ইসলাম। এ সময় বিভিন্ন ফলমূল নিয়ে দীপার হাতে দিয়ে তাকে সান্ত্বনাও দিয়েছিলেন।

খুনের ঘটনায় কেউ যেন তাকে সন্দেহ করতে না পারে সেজন্য এই ঘটনার সাথে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি প্রচার করেছিলেন তিনি।

এলকাবাসী জানান, শনিবার সকালে বাবু সোনার নিখোঁজের বিষয়টি জানার পর তার বাড়িতে ছুটে যান স্থানীয় তাজহাট স্কুলের শিক্ষক কামরুল মাস্টার। বিকেলের দিকে বিভিন্ন ফলমূল নিয়ে ওই বাড়িতে আসেন কামরুল। এ সময় দীপাকে ফল খেতে বলেন এবং সান্ত্বনা দিতে থাকেন। একই স্কুলে দীর্ঘ ২৫ বছর ধরে চাকরি করছেন বাবু সোনার স্ত্রী সিগ্ধা সরকার দীপা ভৌমিক। সেখানেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, দুইদিন (শনি ও রোববার : ৩১ মার্চ-১ এপ্রিল) কামরুল বাবু সোনার বাড়ি ও তার আশেপাশে ঘোরাঘুরি করেছেন। এ সময় বাড়িতে আসা লোকজনদের সামনে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি নিয়ে নিজেও আলোচনা করেন। প্রচার করতে থাকেন যে বাবু সোনা নিখোঁজের ঘটনায় জামায়াত-শিবির বা জঙ্গি সম্পৃক্ততা রয়েছে।

সূত্র মতে, ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে শনিবার স্ত্রী দীপা ভৌমিক ও কামরুল ইসলাম তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখেন। এছাড়াও তাদের নিজস্ব কিছু লোক দিয়ে বাবুপাড়া এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামীর লাশের উপরে কোচিং সেন্টার খুলতে চেয়েছিলেন দীপা

আপডেট সময় ০৩:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮