ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কারাগারে কোন বাড়তি সুবিধা পাবেন না সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক :

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে সালমান খানের। আজ বৃহস্পতিবার ভারতের যোধপুরের একটি আদালত ওই রায় ঘোষণা করেন।

একই মামলায় অভিযুক্ত ছিলেন বলিউডের অভিনেতা সাইফ আলী খান, অভিনেত্রী সোনালি বেন্দ্রে, টাবু এবং নীলম। তবে সালমান ছাড়া অন্যরা খালাস পেয়েছেন।

দীর্ঘ এই সাজা ভোগ করার সময় কারাগারে কোন বাড়তি সুবিধাই পাবেন না এই বলিউড সুপারস্টার। অন্য বন্দীদের খাবারে যা থাকবে সেগুলোই হবে এই সুপারস্টারের খাদ্য। ব্যবহার করতে হবে একই শৌচাগার।

তবে হ্যাঁ, সালমানের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই মামলাতেই ১৯৯৮ ২০০৬ ও ২০০৭ সালে পৃথকভাবে মোট আঠারো দিন কারাগারে ছিলেন সালমান খান। তখনো তাকে দেয়া হয়নি কোন বাড়তি সুবিধা। তবে সেবার শৌচাগার নোংরা বলে অভিযোগ করেন তিনি।

১৯৯৮ সালে সালমান, সাইফ, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে যোধপুর গিয়েছিলেন।

শুটিং চলাকালীন ১ ও ২ অক্টোবর রাতে দুই জায়গায় সালমান কৃষ্ণসার শিকার করেন। ওই সময় বিশনই গোষ্ঠীর মানুষ কাঙ্কানি গ্রাম থেকে সেই হরিণ শিকারের গুলির শব্দ শুনতে পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

কারাগারে কোন বাড়তি সুবিধা পাবেন না সালমান খান

আপডেট সময় ১১:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮