ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কখনও ভাবিনি এভাবে অভিনয়ে চলে আসব: আজম খান

আকাশ বিনোদন ডেস্ক :

পেশায় একজন ব্যাংকার আজম খান। ছোট পর্দায় নিয়মিত অভিনয় করেন তিনি। নাটকের পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন। অভিনয় এবং অন্যান্য বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

 আকাশ: বর্তমানে কোন কোন নাটকে অভিনয় করছেন?

আজম খান: এখন মূলত ঈদের নাটকের কাজ শুরু করেছি। কয়েকদিন আগে চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নাটকের কাজ শেষ করেছি। এতে আমার সহশিল্পী ছিলেন সুর্বণা মুস্তাফা ও মাহফুজ আহমেদ। গতকাল থেকে আরেকটি নাটকের শুটিং শুরু করেছি। এতে আমার সহশিল্পী আনিসুর রহমান মিলন ও নীলাঞ্জনা নীলা। এ নাটকটি পহেলা বৈশাখে প্রচার হবে।

আকাশ: অভিনয়ে কীভাবে যুক্ত হলেন?

আজম খান: ছোটবেলায় কবিতা আবৃত্তি, বিতর্ক- এসব করতাম। এরপর চাকরি জীবনে বিভিন্ন স্পোর্টস, বাণিজ্য এসব টক শো’তে যাওয়া হতো। ওই ধারাবাহিকতায় এক সময় আগ্রহ প্রকাশ করেছিলাম। ২০১৫ সালে ‘দ্য হিরো’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করি।

 আকাশ: এখন থেকে কি নিয়মিত অভিনয় করবেন?

আজম খান: হ্যাঁ। ঈদের একক নাটকের পাশাপাশি ধারাবাহিকেও এরই মধ্যে অভিনয় করেছি।

আকাশ: ব্যাংকে চাকরি, পাশাপাশি অভিনয়ও করেন। দুটোকে সমন্বয় করেন কীভাবে?

আজম খান: আসলে একটা নেশা থেকেই অভিনয় করি। দেশের বিভিন্ন জায়গায় গিয়ে শুটিং করেছি। মূলত ছুটির দিনগুলোতেই বেশি কাজ করা হয়। তাই খুব বেশি সমস্যা হয় না।

:আপনি তো বিজ্ঞাপনেও কাজ করছেন…

আজম খান:কয়েকটি নামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছি। সম্প্রতি তানিয়া আহমেদের পরিচালনায় একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছি।

আকাশ:সিনেমায় অভিনয়ের পরিকল্পনা আছে?

আজম খান:সব মাধ্যমে যদি কাজ করার সুযোগ হয় তাহলে তো অবশ্যই ভালো লাগবে। চাকরির সঙ্গে সাংঘর্ষিক যদি না হয় তাহলে অবশ্যই সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

কখনও ভাবিনি এভাবে অভিনয়ে চলে আসব: আজম খান

আপডেট সময় ০৫:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮