ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীর্ঘদিন বাঁচতে সাইকেল চালান

আকাশ নিউজ ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে সাইক্লিং এখন অনেকের নেশায় পরিণত হয়েছে। তবে নেদারল্যান্ডে শুধু শখ বা নেশা থেকে নয় প্রাত্যহিক জীবনের অংশে পরিণত হয়েছে এটি। যারা সাইক্লিং করেননা তাদের থেকে ডাচ সাইকেল চালকরা বেশিদিন বাঁচে বলে দাবি ডাচ গবেষকদের। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নেদারল্যান্ডের মানুষ সপ্তাহে ৭৪ মিনিট সাইকেল চালায়।

নেদারল্যান্ডের বেশিরভাগ রাস্তা দেখেই মনে হবে যেন এখানে সাইকেল ছাড়া অন্য কোন বাহন নেই। এ যেন সাইক্লিস্টদের স্বর্গরাজ্য। রাস্তায় ট্রাফিক সিগনালে দেখা যায় সাইকেলের ছবি। দেশটিতে আছে সাইত্রিশ হাজার কিলোমিটার সাইকেল লেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নিয়মিত সাইকেল চালানোর কারণে ডাচ সাইক্লিস্টরা বেশিদিন বাঁচে বলে দাবি করেন UTRECHT বিশ্ববিদ্যালয়ের এ গবেষক।

তিনি বলেন, ‘সাইক্লিং স্বাস্থ্যের জন্য ভালই শুধু নয়, এর ফলে কর্মক্ষমতা বেড়ে মানুষের গড় আয়ু ছয় মাস বাড়ে বলে গবেষণায় পাওয়া গেছে।’

দেশটিতে শিশুরা যেমন ছোটবেলা থেকেই সাইকেল চালানোতে অভ্যস্ত হয় তেমনি বয়স্করাও নিজেদের সুস্থ রাখার তাগিদে চালান সাইকেল। ট্রেন স্টেশনে আছে সাইকেল পার্কিং এর সুব্যবস্থা। শুধু তাই নয় তৈরির পরিকল্পনা আছে বিশ্বের সবচেয়ে বড় সাইকেল পার্কিং যেখানে একসঙ্গে বারো হাজার সাইকেল রাখা যাবে। তবে এই চিত্র তৈরি করতে যথেষ্ট কাঠ খড় পোড়াতে হয়েছে বলে জানান নেদারল্যান্ডের সাইক্লিং অ্যাম্বাসেডার।

তিনি বলেন, ‘অবশ্যই এর ইতিহাস অনেক লম্বা, তবে মূলকথা আমরা এটি অর্জন করেছি। সাইক্লিং নিরাপদ, আরামদায়ক এবং স্বাস্থ্য ও পরিবেশের জন্য ভাল। সুন্দর ও স্বাস্থ্যসম্মত হিসেবে দেখতে চাই আমার এ শহরকে।’

নেদারল্যান্ডকে দেখে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার সাইক্লিংকে জনপ্রিয় করতে কাজ করবে এবং পরিবেশ ও মানুষের স্বাস্থ্যরক্ষায় সহায়তা করবে এমনটিই প্রত্যাশা ডাচ সাইক্লিস্টদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দীর্ঘদিন বাঁচতে সাইকেল চালান

আপডেট সময় ১০:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮