ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কর্মস্থলে ফিরলেন জাফর ইকবাল

অাকাশ জাতীয় ডেস্ক:

জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। সোমবার দুপুর সোয়া ১২টায় তিনি নিজ বিভাগে যোগদান করে বিকালে ক্লাস নিয়েছেন। চিকিৎসা শেষে ঢাকায় ১৮ দিন বিশ্রামের পর তিনি ক্যাম্পাসে ফিরলেন।

জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, আমার অসুস্থতার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেছে। আশা করছি নিয়মিত ক্লাস নিয়ে এ ক্ষতি পুষিয়ে নেব।

ক্যাম্পাসে ফিরে জাফর ইকবাল শাবির ড. ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের নিজ কার্যালয়ে যান এবং যোগদান করে কয়েকটি জরুরি ফাইলে স্বাক্ষর করেন। বেলা ১টায় বিভাগের একটি সভা ও ২টায় শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি।

ড. জাফর ইকবাল শাবিপ্রবির ইইই বিভাগের বিভাগীয় প্রধান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নিজ বিভাগের অনুষ্ঠান চলাকালে তার ওপর হামলা চালায় ফয়জুল নামের এক যুবক। সে বর্তমানে কারাগারে রয়েছে। আহত অবস্থায় ড. জাফর ইকবালকে উদ্ধারের পর প্রথমে ওসমানী মেডিকেল হাসপাতালে এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ১৪ মার্চ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

কর্মস্থলে ফিরলেন জাফর ইকবাল

আপডেট সময় ১০:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮