ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিসর্জনের গল্পে অপূর্ব ও মম

আকাশ বিনোদন ডেস্ক : 

বিসর্জন নামের কলকাতার একটি ছবিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এবার শফিকুর রহমান শান্তনুর রচনায় এ নামে একটি নাটক নির্মাণ করলেন সরদার রোকন।

এতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় জুটি অপূর্ব ও মম। ভালোবাসা, রোমান্স ও বিসর্জনের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। নাটকটির গল্পে দেখা যাবে, পরিবার থেকে মমর বিয়ের জন্য ছেলে ঠিক করা হয়।

সেই ছেলের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে যান মম। কিন্তু ভুলে সেখানে অন্য ছেলের (অপূর্ব) সঙ্গে মমর দেখা হয়। তার সঙ্গেই আলাপ হয়। আলাপের একপর্যায়ে অপূর্বকেই ভালো লেগে যায় মমর। তাদের মধ্যে তৈরি হয় প্রেমও। কিন্তু ওদিকে পরিবারের পছন্দ করা পাত্রের সঙ্গেই বিয়ের জন্য চাপ আসে মমর ওপর। গল্প মোড় নেয় অন্যদিকে। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বিসর্জন একটি ইমোশনাল গল্প।

এমন গল্প দর্শকদের ভাবায়। এছাড়াও সম্পর্কের অনেক জটিল বিষয়ও এতে ওঠে এসেছে।’ মম বলেন, ‘এ নাটকের নামটা আমার কাছে বেশ ভালো লেগেছে।’ নাটকটি শিগগিরই কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

বিসর্জনের গল্পে অপূর্ব ও মম

আপডেট সময় ০৫:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮