ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইপিএল খেলতে ভারত গেলেন মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলের ১১ তম আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। নাচ-গানে উদ্বোধন হওয়ার ১৫ মিনিট পরে হবে প্রথম ম্যাচের টস। মুম্বাই খেলবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামবেন এই প্রত্যাশায় ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ফিজ।

যাওয়ার আগে নিজের ফেসবুকে ফিলেছেন, ‘আইপিএল এসে গেছে, তাই ভারতের উদ্দেশ্যে রওনা করছি।’ মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিতে আর দেরি সইছে না বলেও লেখেন তিনি। চলতি বছর ধরে তিনবার আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। আগের দু’বার খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এরমধ্যে প্রথমবার সানরাইজার্সের হয়ে শিরোপা জয়ে রেখেছিলেন দারুণ ভূমিকা।

এবারও মোস্তাফিজের উপর বেশ চাপ থাকবে। কারণ বর্তমান চ্যাম্পিয়ন দল মুম্বাইয়ের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। তাছাড়া স্পিন সহায়ক পিস বলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বেশ খ্যাতি আছে। মোস্তাফিজ সেখানে দারুণ সফল হবে ভেবেই তাকে দলে টেনেছে মুম্বাই।

এছাড়া বাংলাদেশ দলের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসানও আইপিএল খেলতে যাবেন। টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সে খেলার পর এবার তিনি খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তার দলের খেলা শুরু হবে আগামী ৯ এপ্রিল। তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন ২ এপ্রিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আইপিএল খেলতে ভারত গেলেন মোস্তাফিজ

আপডেট সময় ০৯:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮