ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খালেদা রাজনীতির জঞ্জাল, সরাতে হবে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় জঞ্জাল, বিষবৃক্ষ হচ্ছে খালেদা জিয়া ও বিএনপি। আমি মনে করি, রাজনীতি যদি পরিচ্ছন্ন করতে হয়, আগুন সন্ত্রাসমুক্ত করতে হয়, রাজাকার ও জঙ্গিমুক্ত করতে হয় তাহলে এই রাজনীতির জঞ্জাল ও বিষবৃক্ষকে ক্ষমতার বাইরে, রাজনীতির বাইরে রাখতে হবে।’

শুক্রবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহানগর জাসদ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা ও সিটি নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘সংবিধান রক্ষার জন্য মহানগরের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে। আর শান্তি রক্ষার জন্যে জঙ্গি ধ্বংস করব, জঙ্গির সঙ্গী খালেদা জিয়াকে ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখব।’

মন্ত্রী বলেন, ‘কোনো অবস্থাতেই শর্ত দিয়ে নির্বাচন বানচাল করার, বর্জন করার উছিলা করতে দেয়া হবে না। বাংলাদেশের নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে ইনু বলেন, ‘জিয়াউর রহমান ক্যান্টনম্যান্টকে কসাইখানা বানিয়েছিলেন। পাঁচ হাজার সৈন্যকে হত্যা করেছেন। এটা নিয়ে আমি মাঠে নামছি, কয়েক দিনের ভেতর এ বিষয়ে মুখ খুলব।’

মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাসদ নেতা ওবায়দুর রহমান চুন্নু, জহিরুল হক মন্ডল, একরামুল হক সোহেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

খালেদা রাজনীতির জঞ্জাল, সরাতে হবে: ইনু

আপডেট সময় ০৮:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮