ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

ফখরুলের বদনাম করে উপকার করেছেন প্রধানমন্ত্রী: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ‘বদনাম’ করে প্রধানমন্ত্রী তার উপকার করেছেন বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ বদনামের মধ্য দিয়ে বিএনপির ভোট অনেক বেড়ে গেছে বলেও তিনি দাবি করেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘ন্যায়বিচার, গণতন্ত্র এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মওদুদ আহমদ এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের এক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাক্ষণ মিথ্যা কথা বলেন বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, আপনি বিএনপির মহাসচিবের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। এটি আপনি আরও করতে থাকেন, তা হলে ভালো হবে আমাদের। আপনি যত বদনাম করবেন, তত মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের জনপ্রিয়তা বাড়বে- ভোট বাড়বে।

‘যিনি সবসময় মিথ্যা কথা বলেন, তিনি সবাইকে নিজের মতো মনে করেন। তিনি ভাবেন, অন্যরাও সবসময় মিথ্যা বলেন’, যোগ করেন মওদুদ।

তিনি বলেন, আমরা তো প্রধানমন্ত্রীর সমকক্ষ নই, এর পরও তিনি আমাদের নিয়ে এমন মিথ্যাচার করেন। আসলে তিনি জানেন, জনগণ তো তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাননি। সে জন্য আমাদের মহাসচিবসহ দলের নেতাদের বিরুদ্ধেও মিথ্যাচার করেন। মিথ্যাচার কাকে বলে, সেটি বাংলাদেশে না এলে কেউ বুঝতে পারবে না। বর্তমান সরকার মিথ্যাচারের সব রেকর্ড অতিক্রম করেছে।

আওয়ামী লীগের সমালোচনা করে মওদুদ বলেন, তারা চায় না দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। সে জন্য তারা বিরোধীপক্ষকে কোনো গণতান্ত্রিক অধিকার পালন করতে দেয় না। কারণ আওয়ামী লীগ জানে, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না; দেশের মানুষ তাদের আর ভোট দেবে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মওদুদ বলেন, জনসভা করে নৌকায় ভোট চেয়ে কোনো লাভ হবে না। এটির একমাত্র টেস্ট কেস হচ্ছে- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিলে তখন দেখা যাবে, দেশের মানুষ নৌকায় কত ভোট দেয় আর ধানের শীষে কত ভোট দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

ফখরুলের বদনাম করে উপকার করেছেন প্রধানমন্ত্রী: মওদুদ

আপডেট সময় ০৩:৪৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮