ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে: বাদশা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, স্বাধীনতা না পেলে বাংলাদেশ এতো সুন্দর হতো না। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমাদের মুক্তি, একটা লাল-সবুজ পতাকা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য। সেই ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে।

রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু অ্যাকাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সকালে স্কুলটির চত্বরেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাদশা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস না জানলে দেশ সম্পর্কেই জানা যাবে না। তাই এই চর্চা করতে হবে।

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, তিনি রাজশাহী শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাসের বই বিনামূল্যে বিতরণ করেছেন। বাদশা জানতে চান, বইগুলো এই স্কুলের শিক্ষার্থীরা পেয়েছে কিনা। শিক্ষার্থীরা জবাব দেয়, তারা পেয়েছে।

বাদশা তাদের প্রশ্ন করেন, ‘বইগুলো কি সবাই পড়েছ?’ শিক্ষার্থীরা একসাথে জবাব দেয়- তারা সবাই সব বই পড়েছে। বাদশা শিক্ষার্থীদের বলেন, বইগুলো তোমরা ভালো করে মাঝেমাঝেই পড়বে। তাহলে আমরা আমাদের আদর্শ, লক্ষ্য, অগ্রগতি ও নীতি সম্পর্কে উপলব্ধি করতে পারব।

স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহীর ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী এবং জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলটির প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার। সহকারী প্রধান শিক্ষক অনল কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র ঘোষ। বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে: বাদশা

আপডেট সময় ০৩:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮