ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

ভালুকায় বিস্ফোরণে দগ্ধ কুয়েট শিক্ষার্থী শাহীন মারা গেছেন

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র শাহীন মিয়া মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক বার্ন ইউনিটের আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক ক্যাম্প পুলিশ শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ময়নাতদন্তের জন্য শাহীনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বুধবার সকালে ঢামেক বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, দগ্ধ তিনজনের মধ্যে শাহীনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তার শরীরের ৮৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার আরএস টাওয়ার নামের ওই ছয় তলা ভবনের তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তাওহীদুল ইসলাম তপু নামে ২৪ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।

আহত হন বাকি তিনজনও। হতাহত চারজনই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের শিক্ষার্থী। একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করতে ভালুকায় এসে ১০ মার্চ ওই বাসা এক মাসের জন্য ভাড়া নিয়েছিলেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ভালুকায় বিস্ফোরণে দগ্ধ কুয়েট শিক্ষার্থী শাহীন মারা গেছেন

আপডেট সময় ০৯:০০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮