ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

সরকারের ‘সহ্য ক্ষমতা’ বাড়াতে হবে

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোট নিয়ে সরকার কী চিন্তা করছে, সেটা বুঝতে পারছেন না বিএনপি নেতা জয়নাল আবদীন ফারুক। তিনি বলেন, সরকার যদি সুষ্ঠু নির্বাচন করতে চায়, তাহলে তাদের ‘সহ্য ক্ষমতা’ বাড়াতে হবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে এই মন্তব্য করেন ফারুক। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে বিএনপিপন্থী একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। এই দাবি পূরণ হচ্ছে না, এটি এবারও স্পষ্ট আর এ কারণে আগামী নির্বাচন নিয়েও অনিশ্চয়তা কাটছে না।

বিএনপি নেতা ফারুক বলেন, ‘সরকার কী চিন্তা করছে বুঝতে পরছি না, সরকার যদি সকল দলকে নিয়ে নির্বাচন করতে চায় তবে তাদের সহ্য ক্ষমতা বাড়াতে হবে। তাদের উচিৎ বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয়া এবং জামিনে খালেদা জিয়াকে মুক্তি দেয়া।’

এই দেশে ৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না উল্লেখ করে ফারুক বলেন, ‘খালেদা জিয়াকে জেলে রেখে এই দেশে বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবে না বিএনপি। তা হতে দেয়া হবে না।’

বিএনপি ২০১৪ সালে ভোট ঠেকাতে ব্যর্থ হলেও তাদেরকে বাতিলের খাতায় না রাখতেও সতর্ক করে দেন ফারুক। বলেন, ‘বিএনপি এই দেশে ভেসে আসে নাই।’

‘আমাদের দারি মেনে নেন। এরপর এক সপ্তাহের মধ্যে যদি নির্বাচন দেন, বিএনপি নির্বাচনে যাবে।’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ন্যাপ ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

সরকারের ‘সহ্য ক্ষমতা’ বাড়াতে হবে

আপডেট সময় ০৯:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮