ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

আমরা পুড়ে যাচ্ছি, মৃত্যুর আগে কিশোরীর পোস্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার সাইবেরিয়ায় কেমেরোভো শহরে একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় প্রাণহানি হয়েছে ৬৪ জনের। নিহতদের মধ্যে ৪১ জনই শিশু।

তদন্তে জানা গেছে, ওই শপিং মলের বের হওয়ার পথ বন্ধ করা ছিল। সে কারণে তারা বের হতে পারেনি। ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়ার আগে কেউ কেউ কাঁদতে কাঁদতে ফোন করে খবর দেওয়ার চেষ্টা করেছে বাবা-মাকে।

বোনের মেয়ে ভিকার কাছ থেকে এমন ফোন পেয়েছেন ইয়েভগেনিয়া নামে এক তরুণী। সে বলেছে, ‘আমি খুব ভালবাসি মাকে, মনে করে একটু বলে দিয়ো।’

মারিয়া নামে ১৩ বছরের এক কিশোরী ফেসবুকে লিখে গিয়েছে, ‘আমরা পুড়ে যাচ্ছি, এই হয়তো শেষ কথা!’ ওই পোস্টে আরও ৩০ জন ‘গুডবাই’ লিখেছে, যারা সবাই প্রাণ হারিয়েছে।

এই খবর প্রকাশ্যে আসার পর থেকে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাস্থলে পৌঁছলেও ক্ষোভ কমেনি স্বজনহারাদের। তারা বলছেন, এখনও ৮৫ জনের খোঁজ নেই। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকারি দফতরের বাইরে বিক্ষোভ করেছেন স্বজনেরা।

যে ৪১ জন শিশু নিহত হয়েছে। তারা সবাই অগ্নিকাণ্ডের ঘটনার অদূরের একটি স্কুলের একই ক্লাসের শিক্ষার্থী। তারা সবাই একসাথে গত রোববার এসেছিলো সিনেমা দেখতে। তবে সেই সিনেমা হলে থেকে আর বের হওয়া হলো তাদের। দুই মেয়েকে হারিয়ে এক বাকরুদ্ধ বাবা অভিযোগ করে বলেছেন, দমকলকর্মীদের মুখোশ পেলে আমি মেয়েদের বাঁচাতে পারতাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

আমরা পুড়ে যাচ্ছি, মৃত্যুর আগে কিশোরীর পোস্ট

আপডেট সময় ০৭:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮