ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কদমতলী এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইমরান হোসেন (৩৫)।

র‍্যাব ১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিউদ্দিন ফারুকীর ভাষ্য, শুক্রবার রাতে কদমতলী ওয়াসা এলাকায় ‘মাদকস্পটে’ র‍্যাব অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। স্থানীয় লোকজন লাশ দেখে তাঁর পরিচয় শনাক্ত করে। নিহত ইমরান ওই এলাকার মাদক ব্যবসায়ী ও ডাকাত বিল্লালের ভাই।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, লক্ষাধিক টাকা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে ইমরানের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

আপডেট সময় ০৩:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭