ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাধীনতা দিবসে মঞ্চ মাতালেন আইয়ূব বাচ্চু

অাকাশ জাতীয় ডেস্ক:

সময়টা একটু বদলে গেছে। আগের মতো কনসার্ট এখন হয় না বললেই চলে। স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারের এক্সপো জোনে হয়ে গেল এসিআই মোটরস আয়োজিত ইয়ামাহা প্রেজেন্টস স্বাধীনতার শপথ অনুষ্ঠান। সেখানে টানা বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশনা করে মঞ্চ মাতান কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু।

বিশেষ এই দিনে প্রথমে জ্যামিং তারপর গান পরিবেশনা করেন আইয়ুব বাচ্চু। টানা তিন ঘণ্টা শ্রোতারা কনসার্টটি উপভোগ করেন। একসাথে সর্বোচ্চ সংখ্যক মোটরসাইকেলের ইঞ্জিন চালু, সেই সঙ্গে বাইক দিয়ে ‘ইয়ামাহা’ লোগো বানানোসহ কনসার্টে ছিল অন্য রকম এক পরিবেশ। অনুষ্ঠানে তরুণদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতন।

কনসার্টটির আয়োজকরা বলেন, এবারের ৪৮তম মহান স্বাধীনতা দিবসে উন্নয়নশীল দেশের খেতাব অর্জনের জন্য বাংলাদেশকে এসিআই মোটরলিমিটেড এই উদ্যোগটি উৎসর্গ করছে। এই উদ্যোগটি বাংলাদেশের সড়ক নিরাপত্তার কথা বিবেচনা করেই নেওয়া আর তা ইয়ামাহা নিয়ে আসছে শুধুমাত্র বাইকারদের নিয়ে স্বাধীনতার শপথ।

উল্লেখ্য, অনুষ্ঠানে রকশিল্পী আইয়ূব বাচ্চু ছাড়াও একই মঞ্চে পারফর্ম করেন সঙ্গীত শিল্পী রশ্নী ও সজল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের ক্রিকেট আইকন ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় ক্রিকেট দলের পেস বোলার তাসকিন আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাধীনতা দিবসে মঞ্চ মাতালেন আইয়ূব বাচ্চু

আপডেট সময় ১১:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮