ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আপস করলেন গাজী রাকায়েত, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

আকাশ বিনোদন ডেস্ক :

ফেসবুকে এক তরুণীকে অনৈতিক প্রস্তাবের ‘মেসেজ’ পাঠানো নিয়ে গাজী রাকায়েতের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার পরবর্তী পাল্টাপাল্টি মামলার বিষয়টি আপস-মীমাংসা হয়েছে। সোমবার দুপুরে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে দুই পক্ষের মীমাংসা হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মীমাংসায় দুই পক্ষই তাদের পাল্টাপাল্টি মামলা পত্যাহারের সিদ্ধান্ত নেন। এসময় গাজী রাকায়েত, ভুক্তভোগী ওই তরুণী এবং তার বান্ধবী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের একাধিক উর্ধ্বতন কর্মকর্তা। আপসে উভয় পক্ষ দায়ের করা পাল্টাপাল্টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, সম্প্রতি গাজী রাকায়েত এক তরুণীকে ফেসবুক মেসেঞ্জারে অনৈতিক প্রস্তাব দিয়েছেন বলে কিছু ‘স্ক্রিনশট’ ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী তরুণীর এক বান্ধবী কথোপকথনের কয়েকটি স্ক্রিনশটগুলো প্রকাশ করেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। যদিও গাজী রাকায়েত দাবি করে আসছিলেন, যে তার ফেসবুক আইডি কে বা কারা হ্যাক্ড করেছেন। একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞও সিঙ্গাপুর থেকে আইডিটি হ্যাক্ড হতে পারে বলে দাবি করেন।

এর মধ্যেই গত ১৬ মার্চ রাজধানীর আদাবর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা (নং ১৮) দায়ের করেন গাজী রাকায়েত। অন্যদিকে বেশি আলোচনা-সমালোচনা শুরু হওয়ায় ভুক্তভোগী তরুণী গত ২১ মার্চ শ্যামপুর থানায় পর্নোগ্রাফি আইনে গাজী রাকায়েতের বিরুদ্ধে মামলা (নং ২৬) দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারণাস্ত্র নয়, কূটনীতিই হোক সংঘাতের পথ: জাতিসংঘে তারেক রহমান

আপস করলেন গাজী রাকায়েত, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

আপডেট সময় ০৯:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮