ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

পুজেমনকে আটকে কাতালোনিয়ায় ব্যাপক বিক্ষোভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের কাতালোনিয়ায় ব্যাপক বিক্ষোভ করেছে স্বাধীনতা সমর্থকরা। গতকাল রবিবার কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা ও ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট কার্লোস পুজেমনকে আটকের প্রতিবাদে বার্সেলোনায় বিক্ষোভ করে স্বাধীনতাকামীরা।

রবিবারের এ বিক্ষোভে কমপক্ষে ৮৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গতকাল ডেনমার্ক থেকে বেলজিয়াম যাওয়ার পথে পুজেমনকে আটক করে জার্মানি পুলিশ। তার বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আজ সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

তার বিরুদ্ধে ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা আগেই জারি করা হলেও কিছুদিন তা স্থগিত করা হয়। তবে গত শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানাও পুনরায় সক্রিয় করা হয়।

স্পেনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে তার ৩০ বছর পর্যন্ত সাজা হতে পারে।

শুক্রবার কাতালোনিয়ার প্রেসিডেন্ট প্রার্থী নতুন নেতা জর্দি টুরুলকে গ্রেপ্তারের পর বার্সেলোনায় উত্তেজনা চলছে। কাতালোনিয়ার ২৫ নেতাকে বিদ্রোহের অভিযোগে বিচারে স্পেনের সুপ্রিম কোর্ট রুল দেয়ার পর সেই উত্তেজনা আরও বেড়েছে। পুলিশের সঙ্গে সেখানে সহিংসতার ঘটনাও ঘটেছে।

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া। গত বছর কার্লোস পুজেমনের নেতৃত্বে স্পেন থেকে কাতালোনিয়া আলদা ও স্বাধীন হওয়ার পক্ষে গণভোট অনুষ্ঠিত হয়। এতে গণভোটের পক্ষে রায় এলে স্পেন কর্তৃপক্ষ পুজেমনের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং অর্থ আত্মসাতের অভিযোগ তোলে। একই সঙ্গে দেশটির সুপ্রিম কোর্ট ওই গণভোটকে অবৈধ বলে ঘোষণা করেন। সূত্র: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেপাটাইটিসে মৃত্যুর শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ

পুজেমনকে আটকে কাতালোনিয়ায় ব্যাপক বিক্ষোভ

আপডেট সময় ০৬:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮