ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতের মুম্বাইয়ে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী জিনাত আমান। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

বৃহস্পতিবার মুম্বাইয়ের জহু থানায় অভিযোগ করেন এই অভিনেত্রী। আর গতকাল ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আপাতত এই ঘটনার তদন্ত করছে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ।

অভিযুক্ত ব্যবসায়ীর নাম আমন খন্না। আগে এই ব্যবসায়ীর সঙ্গে জিনাতের ভাল সম্পর্ক থাকলেও সম্প্রতি সম্পর্ক তিক্ত হয়ে যায়। দিন কয়েক আগে ৬৮ বছরের অভিনেত্রীর বাড়িতে জোর করে ঢুকে এসে তাকে হেনস্থা করেন ওই ব্যবসায়ী। সত্তরের দশকের জনপ্রিয় এ অভিনেত্রীর অভিযোগ, তাকে দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন ওই ব্যবসায়ী।

এর আগে গত জানুয়ারি মাসেও এই ব্যক্তির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন জিনাত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮