ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

সৌদি আরবে বিপজ্জনক শখ

আকাশ নিউজ ডেস্ক: 

খেলার নাম ‘সাইডওয়াল স্কিয়িং’, যা বিপজ্জনক শখও বটে। একঘেঁয়ে জীবনে একটুখানি উত্তেজনা পেতে সৌদি তরুণরা এ ধরনের বিপজ্জনক শখ বেছে নিয়েছে। দুই চাকায় গাড়ি চালানো খেলাটির নাম ‘সাইডওয়াল স্কিয়িং’।

এর মানে হল, চার চাকার গাড়িকে দুই চাকায় চালানো এবং সেই সময় যাত্রীদের কিছু দুঃসাহসী কসরত দেখানো। এটিই কিছু সৌদি তরুণের প্রিয় খেলা হয়ে উঠেছে। ডয়চে ভেলে।

চালকের কাজ স্টিয়ারিং ধরে গাড়ির ভারসাম্য রক্ষা করা। আর যাত্রীবেশে যারা গাড়িতে থাকেন, তারা কেউ হয়তো জানালা দিয়ে শরীর বের করেন, কেউ বাতাসে ভেসে থাকা টায়ার খোলেন।

এ বিপজ্জনক খেলার দুটি উপায় আছে। এক. গাড়ির এক পাশের দুই চাকা কোনো র‌্যাম্পে (একতলা থেকে আরেক তলায় যাওয়ার জন্য ব্যবহৃত ঢালু পথ) তোলা এবং তারপর গাড়ি চালানো শুরু করা। দুই. একটি নির্দিষ্ট গতিতে গাড়ি চালিয়ে খুব দ্রুত মোড় নেয়া। এছাড়া যে দুই চাকা সড়কের সঙ্গে লাগানো থাকবে, সেগুলোর হাওয়া কিছুটা কমিয়ে রাখেন অনেকে।

ডেনমার্কের টোনি পেটারসন ১৯৬৪ সালে নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড ফেয়ার’ চলাকালীন প্রথমবার ‘সাইডওয়াল স্কিয়িং’ দেখিয়েছিলেন। তাছাড়া নাইটরাইডার, দ্য ডিউকস অব হ্যাজার্ড, ট্রান্সফরমার্স, জেমস বন্ড সিরিজের দুটি মুভিসহ বিভিন্ন টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে এ স্টান্ট ব্যবহার করা হয়েছে।

সৌদি তরুণরা যখন এমন দুঃসাহসিক স্টান্টে অংশ নেন, তখন তাদের অতিরিক্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা যায় না। সাধারণত মরুভূমি এলাকার মধ্য দিয়ে রাস্তা গেছে, এমন জায়গায় এ খেলা খেলেন তরুণরা। কারণ এমন রাস্তায় তেমন গাড়ি চলাচল করে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সৌদি আরবে বিপজ্জনক শখ

আপডেট সময় ১১:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮