ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ শেষ

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের দুই দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ভোট দিয়েছেন ২ হাজার ২৫৬ জন আইনজীবী। এ নিয়ে দুই দিনে মোট ৪ হাজার ৮৬৫ জন ভোট দিয়েছেন। এখন ফলাফলের অপেক্ষা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ৪৫টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। মাঝখানে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর আগে বুধবার মোট ৬ হাজার ১৫২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৬০৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি নির্বাচন পরিচালনা করছে। নির্বাচন-সংক্রান্ত কমিটিকে সহযোগিতা করার জন্য ৭০ জন আইনজীবীকে (পোলিং অফিসার) হিসেবে নিয়োগ দেয়া হয়। এবারের নির্বাচনে ৬ হাজার ১৫২ জন আইনজীবী ভোটার ছিলেন।

নির্বাচনে সভাপতি সম্পাদকসহ ১৪টি পদে মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নির্দলীয় হলেও বরাবরের মতো এবারো সরকার ও বিএনপি-জামায়াত সমর্থিত দুটি আলাদা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত এ দুটি প্যানেলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নির্বাচনে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে সভাপতি এবং শেখ মোহাম্মদ মোরশেদকে সম্পাদক করে সরকার সমর্থক সাদা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

অপরদিকে বর্তমান সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকনকে সম্পাদক করে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল নামে আরেকটি একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়া আরও পাঁচজন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ শেষ

আপডেট সময় ০৯:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮