ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় প্রকৌশলী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় এক বিদ্যুৎ প্রকৌশলী নিহত হয়েছেন। অনুপম বড়ুয়া (৪০) নামে ওই ব্যক্তি শাহজী বাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজী বাজার এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে। অনুপম বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামের মৃত হরিতোষ কুমার বড়ুয়ার ছেলে।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, বুধবার সকাল ৮টার দিকে ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া বাসা থেকে মোটরসাইকেলযোগে বিদ্যুৎ কেন্দ্রে আসার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনুপম বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় প্রকৌশলী নিহত

আপডেট সময় ১১:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮