ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

সৌদি কাঁপাবেন জন সিনা, রোমান রেইন্সরা!

আকাশ স্পোর্টস ডেস্ক:

সৌদি আরবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডাব্লিউডাব্লিউই) বার্ষিক আয়োজন রয়্যাল র‍্যাম্বল। আগামী ২৭ এপ্রিল জেদ্দার বাদশাহ আবদুল্লাহ স্পোটর্স সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়োজনটি। সেখানে উপস্থিত থাকবেন জন সিনা, রোমান রেইন্সসহ জনপ্রিয় রেসলাররা।

সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়েছে, ডব্লিউডব্লিউইর ইভেন্টে অংশ নেওয়ার জন্য ৫০ জনের নাম ঘোষণা করেছে রেসলিং কোম্পানি। একই সঙ্গে দর্শকদের জন্য আরও সাত চ্যাম্পিয়নশিপ ম্যাচ ঘোষণার কথাও জানান তারা। তবে এই ইভেন্টে নারীদের কোনো খেলা থাকবে না।

এবারের রয়্যাল র‍্যাম্বলে নারীদের সুযোগ না দেওয়ার কারণে ডব্লিউডব্লিউইর মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ভক্ত। তারা প্রথা ভেঙে দেশটির প্রতিভাবান নারী কুস্তিবিদদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারেও এ নিয়ে ক্ষোভ জানিয়েছে অনেকেই। তাদের দাবি, কুস্তি কোম্পানির এই ঘোষণা নারীদের বিপ্লবের পথে বাধা সৃষ্টি করছে।

বায়না লেন নামের একজন টুইটার ব্যবহারকারী লেখেন, ‘তাহলে সৌদির বিখ্যাত রয়্যাল র‍্যাম্বলে কোনো নারী কুস্তি হবে না। ডব্লিউডব্লিউইর বলা উচিত, সৌদির নারী কুস্তিবিদ আসতে পারবে কি না। মুনাফার আগে লিঙ্গ সমতা আনুন। এটা আর ১৯৭৪ সাল নয়…’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

সৌদি কাঁপাবেন জন সিনা, রোমান রেইন্সরা!

আপডেট সময় ১০:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮