ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার : ববি হাজ্জাজ চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার

চাকরি হারাচ্ছেন শত শত প্রবাসী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি বিমানবন্দরে চাকরি হারাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা শত শত প্রবাসী। জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত রয়েছেন বহু প্রবাসী। সেখানে এখন থেকে প্রবাসীদের চাকরিচ্যুত করে সৌদি নাগরিকদের নিয়োগ দেয়া হবে।

সৌদি আরবের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশটির কর্মক্ষেত্র সৌদিকরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জেদ্দা বিমানবন্দরের মুখপাত্র তুর্কি আল তৈয়িব। খবর সৌদি গেজেটের।

জেদ্দা বিমানবন্দরের মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল-রাইমি সব এয়ারলাইসন প্রতিষ্ঠানকে এ নির্দেশ দেন। নির্দেশনায় বলা হয়, বিমানবন্দরটিতে প্রবাসীদের সরিয়ে ১ হাজার ৫০০ সৌদি নাগরিককে নিয়োগ দেয়া হবে।

এই নির্দেশ খুব শিগগিরই বাস্তবায়ন করতে বলা হয়েছে। সরকারি এই নির্দেশটি ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কিনা তা দেখতে বিমানবন্দরে একটি দল নিয়মিত পরিদর্শনও করবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত

চাকরি হারাচ্ছেন শত শত প্রবাসী

আপডেট সময় ০১:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮