ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

কিরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে তোলপাড় ক্রীড়াঙ্গন!

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের ভিডিও তোলপাড় সৃষ্টি হয়েছে ক্রীড়াঙ্গনে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিওচিত্রে দেখা যাচ্ছে, কিরন বলছেন- দলীয়করণের কারণে প্রতিটি ফেডারেশনে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ক্রীড়াঙ্গনকে কুক্ষিগত করে রেখেছে।

গোটা জাতির জানা উচিত, কারা ক্রীড়াঙ্গন দখল করে রেখেছে। ক্রীড়াঙ্গনে কারা চাঁদাবাজি করছে। জননেত্রীর কাছে আমার প্রশ্ন, ‘এখানে কি আপনার গণতন্ত্র রয়েছে? ক্রীড়াঙ্গনে আপনার মন্ত্রী কি ঠিকমতো কাজ করছেন? যদি ঠিকমতো কাজ করে থাকেন তাহলে কি করে এ ধরনের দলীয়করণ হয়? কি করে আপনার আওয়ামী দালালরা দখল করে রাখে? আপনাকে জবাব দিতে হবে গোটা জাতির কাছে।’

ভিডিওতে বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনা সবসময় বলেন, আমি গণতন্ত্রে বিশ্বাসী। তাহলে তার ক্যাবিনেট কি কাজ করতেছে? একজন অযোগ্য মন্ত্রী দেয়ার কারণে আজ ক্রীড়াঙ্গনের এই দুর্দশা। আমরা দেখেছি বিগত দিনগুলোতে, পটল (ফজলুর রহমান পটল) ছিলেন বিরোধী দলের মন্ত্রী, বিএনপির মন্ত্রী।

তখনও এই দলীয়করণ ছিল না। কারণ তারা ছিলেন যোগ্য মন্ত্রী। ডিএসএ’র মাধ্যমে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। প্রশাসনকে দিয়েও হুমকি দেয়া হয়। আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদিকা, কোনো অসুবিধা নেই। আমার দল অন্যায় করলে আমি সামনে বলব।

আমার দল অন্যায় করলে আমি তৈলমর্দন করব না। কখনই না। আমি শেখ হাসিনাকেই বলছি, আমি অন্যায় করলে সে বলুক। আমার দলের লোক অন্যায় করলে আমি একশ’বার মিডিয়াকে বলব।’

একপর্যায়ে উত্তেজিত হয়ে বাফুফের এ সদস্য বলেন, ‘আমি আওয়ামী লীগের চামচামি করব না। কখনই না। আমাকে দিয়ে অন্তত সে কাজ হবে না।’ এই ভিডিওচিত্র ক্রীড়াঙ্গনে বিতর্কের সৃষ্টি করেছে। ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শামসুল আলম মঞ্জুর কথা, ‘প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার দুঃসাহস কীভাবে দেখালেন ক্রীড়া ব্যাকগ্রাউন্ডহীন কিরন।

তার এত বড় স্পর্ধা কীভাবে হল। কাদের আসকারা পেয়ে কিরনের মতো ভুঁইফোড় ব্যক্তি আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার দুঃসাহস দেখাচ্ছেন তা খতিয়ে দেখতে হবে। কিরন ও তার গডফাদারদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

কিরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে তোলপাড় ক্রীড়াঙ্গন!

আপডেট সময় ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮