ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউরোপা লিগের সেরা আটে উঠল যারা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল বরুসিয়া ডর্টমুন্ড। ফর্মের তুঙ্গে থাকা জার্মান ক্লাবটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রেড বুল সালজবুর্গ। এ নিয়ে প্রথম কোনো অস্ট্রিয়ান ক্লাব হিসেবে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের শেষ আটে উঠল দলটি।

বৃহস্পতিবার রাতে ফিরতি পর্বে সালজবুর্গের মাঠে আতিথ্য নেয় ডর্টমুন্ড। তবে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয়েছে দ্য ব্ল্যাক অ্যান্ড ইয়োলোদের। ফলে দুই পর্ব মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টারে উঠে গেছে সালজবুর্গ।

এদিকে দ্বিতীয় লেগে ঘরের মাঠে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এর আগে ইতালিয়ান ক্লাবটির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে আর্সেন ওয়েঙ্গারের দল। এতে দুই পর্ব মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে ইংলিশ দলটি।

আর শেষ ষোলোর ফিরতি লেগে লকোমটিভ মস্কোর মাঠে তাদেরই ৫-১ গোলে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্প্যানিশ ক্লাবটি।

একনজরে ইউরোপা লিগের শেষ আটে টিকিট কাটল যারা-

আর্সেনাল (ইংল্যান্ড)

অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন)

স্পোর্টিং লিসবন (পর্তুগাল)

মার্সেই (ফ্রান্স)

আর বি লাইপজিগ (জার্মানি)

লাৎসিও (ইতালি)

সালজবুর্গ (অস্ট্রিয়া)

সিএসকেএ মস্কো (রাশিয়া)।

সুইজারল্যান্ডের লিওনে আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। এর এক ঘণ্টা পরই হবে ইউরোপা লিগের ড্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউরোপা লিগের সেরা আটে উঠল যারা

আপডেট সময় ০৩:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮