ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে রাস্তায় সন্তান প্রসব, অতঃপর

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও চালু হয়েছে জরুরি সেবা ‘৯৯৯’। এর ফলাফলও পাচ্ছেন দেশবাসী। বুধবার ৯৯৯ নম্বরে কল পেয়ে এক প্রসূতি মা ও তার নবজাতক শিশুকে রাস্তা থেকে উদ্ধার করেছে সিলেটের জালালাবাদ থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বেলা আড়াইটায় শহরতলীর কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি স্থান থেকে ৯৯৯ নম্বরে কল দেন এক পথচারী। কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জালালাবাদ থানার এসআই সুজন তালুকদার।

তিনি দৈনিক আকাশকে জানান, ‘দুপুর ২টার দিকে এক নারী রাস্তার পাশে সন্তান প্রসব করেন। ওই নারী মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার নবজাতক অনেক ঝুঁকিতে ছিল। এক পথচারী ৯৯৯ নম্বরে কল দেন। কল পেয়ে সেন্ট্রাল ডেস্ক থেকে আমাদের জানানো হলে আমরা তাৎক্ষণিক গিয়ে মা ও শিশুকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।’

এসআই সুজন বলেন, ‘মাকে হাসপাতালের দ্বিতীয়তলার গাইনি ওয়ার্ডে ও নবজাতক ছেলে শিশুকে পঞ্চমতলার ২১নং ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রসূতি মা মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার নিজের ও স্বামীর নাম-ঠিকানা কিছুই জানাতে পারেনি। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন মা ও ছেলে সুস্থ আছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে রাস্তায় সন্তান প্রসব, অতঃপর

আপডেট সময় ১০:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮