ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

স্ত্রী শাশুড়িসহ তুফান অাবারও রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষার্থীকে ধর্ষণের পর মাসহ মাথা ন্যাড়া করার ঘটনায় অভিযুক্ত তুফান সরকার,তার স্ত্রী আশা সরকার ও শাশুড়ি রুমি বেগম ও সহযোগী মুন্নাকে ফের রিমান্ড দিয়েছেন আদালত। এরমধ্যে তুফান ও মুন্নার দুই দিন এবং আশা ও রুমিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়ের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, বুধবার ধর্ষণের মামলায় তুফানকে তিন দিন ও নির্যাতনের মামলায় তুফানের স্ত্রী আশা সরকার ও শাশুড়ি রুমি বেগমকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। ওসি জানান, এদিন আসামিদের নতুন করে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। তবে আদালত তুফান ও মুন্নাকে দুদিন এবং আশা ও রুমিকে একদিন করে রিমান্ড দেন। উল্লেখ্য, বগুড়ার এক কিশোরীকে ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে গত ১৭ জুলাই ও পরে কয়েকবার ধর্ষণ করে শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান। এ কাজে তাকে সহায়তা করে তার কয়েকজন সহযোগী।

এ ঘটনা জানার পর তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ ‘একদল সন্ত্রাসী’ ওই কিশোরী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে নাপিত দিয়ে মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেয় তারা। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ২৮ জুলাই রাতে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুটি মামলা করেন।

মামলায় শ্রমিক লীগ নেতা তুফান সরকার, তার স্ত্রী আশা সরকার, আশা সরকারের বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আক্তারসহ ১০ জনকে আসামি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতির সঙ্গে অটোর ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

স্ত্রী শাশুড়িসহ তুফান অাবারও রিমান্ডে

আপডেট সময় ১২:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭