ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

তালাকের আগেই গোপনে বিয়ে করেছেন অপু বিশ্বাস!

আকাশ বিনোদন ডেস্ক: 

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ডিভোর্সের তৃতীয় ও শেষ শোনানিতে সোমবার উপস্থিত হননি শাকিব খান ও অপু বিশ্বাস। এই দুই পক্ষের প্রতিনিধি হিসেবেও কেউ উপস্থিত ছিলেন না। স্বাভাবিকভাবেই আইন অনুযায়ী শাকিবের আবেদনের প্রেক্ষিতে ডিভোর্স চূড়ান্ত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই দুই তারকার। এখন থেকে আর স্বামী-স্ত্রী নন শাকিব-অপু।

তবে আইন অনুযায়ী গেল ২২ ফেব্রুয়ারি থেকেই আর স্বামী-স্ত্রী নন তারা। গেল বছরের ২২ নভেম্বর আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে অপু বিশ্বাসকে তালাক নোটিশ পাঠান শাকিব খান। নিয়ম অনুযায়ী ওইদিন থেকে ৩ মাস অর্থাৎ ৯০ দিন সময় ছিল এই তালাক কার্যকর হতে। সেই হিসাবে গত ২২ ফেব্রুয়ারি পূর্ণ হয়েছিলো ৩ মাস। ফলে তখন থেকেই সাবেক তারকা দম্পতি শাকিব-অপু।

কিন্তু এই তারকা দম্পতির সংসার টিকাতে আপোষের আশায় ১২ মার্চ শুনানির নতুন তারিখ দিয়েছিলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু আজও কেউ হাজির হননি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল ৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘শাকিব-অপুর তৃতীয় ও শেষ শুনানি হয়েছে আজ। দুই পক্ষের কেউই আজ উপস্থিত ছিলেন না। তাই ডিভোর্সের সালিশী প্রক্রিয়া নিষ্পত্তি হয়েছে। এখন থেকেই তারা আর স্বামী-স্ত্রী নন।’

এই কর্মকর্তা জানান, বিষয়টি নিষ্পত্তির পর তাদের কেউ পারিবারিক আদালতে যাবেন কি না, সেটা তাদের সিদ্ধান্ত। চাইলে তাদের যে কেউ মামলাও করতে পারবেন। আবার চাইলে যে কোনো সময় এসে শাকিব খান বা অপু বিশ্বাস তাদের ডিভোর্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

এদিকে, শাকিব-অপুর তালাক কার্যকরের পর থেকেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। অপু বিশ্বাস নাকি তালাক কার্যকরের আগেই বগুড়ার কোনো এক হিন্দু ব্যবসায়ীকে গোপনে হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে করেছেন। যদিও বিষয়টি কোনো সূত্র থেকেই নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তালাকের পর বিষয়টি নিয়ে কথা বলার জন্য অপুর ফোনে চেষ্টা করা হলেও তার ৩ টি মোবাইলই বন্ধ পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ

তালাকের আগেই গোপনে বিয়ে করেছেন অপু বিশ্বাস!

আপডেট সময় ০৭:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮