ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

১৯ মার্চ সোহরাওয়ার্দীতে আবার সমাবেশের ডাক বিএনপির

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে ১৯ মার্চ আবার একই ময়দানে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

মঙ্গলবার সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবো। আশা করব গণতন্ত্রের প্রতি নূন্যতম শ্রদ্ধা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সমাবশে করার ব্যবস্থা করবেন।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হওয়ার পর থেকে বিএনপি এখন পর্যন্ত দুই দফা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়ে প্রত্যাখ্যাত হয়েছে।

প্রথম দফা ২২ ফেব্রুয়ারি বিএনপিকে পুলিশ অনুমতি দেয়নি আর একই ময়দানে একুশে গ্রন্থমেলার কথা জানিয়ে। সে সময় অনুমতি না পাওয়া বিএনপি এরপর প্রথমে ১১ মার্চ এবং পরে ১২ মার্চ সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চায়। কিন্তু সে অনুমতি না পাওয়ায় আজকের এই সমাবেশ করতে পারেনি তারা।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের চার বছর পূর্তিতেও সমাবেশের অনুমতি চেয়ে পায়নি বিএনপি।

পুলিশ বিএনপিকে অনুমতি না দেয়ায় তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা ধৈর্যধারণ করে পরিস্থিতি মোকাবেলা করছি। আমরা প্রতিবাদ না জানিয়ে ভিন্নধর্মী কর্মসূচি দিচ্ছি। আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে।’

১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও ১৫ মার্চ চট্টগ্রাম, ৩১ মার্চ রাজশাহী এবং ২৪ বরিশালে বিভাগীয় সমাবেশ করার ঘোষণাও দেন বিএনপি মহাসচিব।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল। কিন্তু সমাবেশের দিনক্ষণ এতদিন জানানো হয়নি।

এর মধ্যে ১০ মার্চ খুলনায় বিএনপির প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানেও দলটির ঘোষিত ময়দানে সমাবেশ করা যায়নি পুলিশের অনুমতি না মেলায়। পরে মহানগরে দলীয় কার্যালয়ের সামনের সড়কে হয় এই সমাবেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

১৯ মার্চ সোহরাওয়ার্দীতে আবার সমাবেশের ডাক বিএনপির

আপডেট সময় ০৯:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮