ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাকে খুঁজছেন অপূর্ব?

আকাশ বিনোদন ডেস্ক:

টিভি নাটকের আলোচিত নাম অপূর্ব। তার অভিনীত নাটক মানেই দর্শকদের অন্যরকম আগ্রহ। তাই নাটকের শুটিং নিয়ে অন্যরকম ব্যস্ততা তার।

প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকের শুটিং করে যাচ্ছেন। গত বছরের ‘বড় ছেলে’ নাটকের পর এ বছর মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ‘বেকার’ নামে আরও একটি নাটক দিয়ে প্রশংসিত হয়েছেন। এবার একই নির্মাতার আরও একটি নাটকের শুটিং করলেন। নাম ‘তনিমা’।

এতে অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন টিভি পর্দার তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী সাফা কবির। নাটকের গল্প দু’বছর আগের একটি কাহিনীকে কেন্দ্র করে রচিত হয়েছে। কেউ কিছু মানুষকে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু কাদের খুঁজছেন? কেন খুঁজছেন? সেই কারণ তার নিজেরও জানা নেই। মানুষগুলোকে তার যে কোনো উপায়েই হোক খুঁজে বের করতে হবে। বিশেষ করে একজনকে তো তার খুঁজে বের করা লাগবেই। যার মধ্যে রয়েছে রহস্যের জট লেগে থাকা সমাধান। ওদের খুঁজতে গিয়ে বারবারই ঝামেলার মধ্যে পড়ছেন সেই একজন। নাটকটিতে সেই একজনের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হৃদয় ছোঁয়া একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। বেশ ইমোশন নিয়ে কাজ করতে হয়েছে এতে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ নির্মাতা জানান, ‘এ নাটকের গল্পে রহস্য ও রোমাঞ্চ দুটিই রয়েছে। আশা করি দর্শক দেখে বেশ আনন্দ পাবেন।’ নাটকটি আসছে বাংলা নববর্ষ উপলক্ষে কোনো একটি প্রতিষ্ঠিত কোম্পানির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাকে খুঁজছেন অপূর্ব?

আপডেট সময় ০৭:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮