ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

পাঁচ হাজার কোটি রুপির মালিক শাহরুখ

আকাশ বিনোদন ডেস্ক:

শুধু অভিনয়ের জন্যই বাদশা বলে খ্যাত নন বলিউডের জনপ্রিয়তম নায়ক শাহরুখ খান। সম্পদের দিক থেকেও বাদশা তিনি।

পৃথিবীর দ্বিতীয় ধনী সিনেতারকা শাহরুখ খান। বিত্তের জোরে হলিউড তারকা টম হ্যাঙ্কস, জনি ডেপ, জ্যাক নিকলসনকেও পেছনে ফেলে দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম খবর অনুযায়ী, প্রায় পাঁচ হাজার কোটি রুপির মালিক কিং খান। আর বলিউডের এই জনপ্রিয় তারকার বার্ষিক আয় প্রায় ২৫৬ কোটি রুপি।

শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর বর্তমান বাজারমূল্য ২০০ কোটি। ১৯৯৫ সালে ১৫ কোটি রুপিতে বাড়িটি কেনেন তিনি।

দুবাইয়ে ‘পাম জুমেইরা’ নামে তার আরও একটি বাড়ি রয়েছে। এ ছাড়া লন্ডনে ১৩০ কোটি রুপির আরেকটি বাড়িও আছে কিং খানের।

১৯৯৯ সালে ‘ড্রিমস আনলিমিটেড’ নামে একটি প্রোডাকশন হাউস শুরু করেন শাহরুখ। তিনটি ছবি প্রযোজনা করার পর ২০০৩ সাল সেই প্রোডাকশন হাউসের নাম বদলে ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’ রাখেন তিনি। পরে কিং খানের স্ত্রী গৌরী খান এ প্রোডাকশন হাউসের দায়িত্ব নেন।

এ ছাড়া ২০০৮ সালে আইপিএল শুরু হলে অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহেতার সঙ্গে মিলে ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছিলেন শাহরুখ। মাত্র এক বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা। বর্তমানে আইপিএলের অন্যতম ধনী দল ‘কেকেআর’।

দামি গাড়ির বিষয়েও অন্য তারকাদের টক্কর দিচ্ছেন শাহরুখ। তার গাড়ির তালিকায় রয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজ, রোলস রয়েস ফ্যালটম ড্রপহেড কূপ, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ল্যান্ড ক্রুজারসহ পৃথিবীর প্রায় সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি বুগাটি ভ্যেরন। এ ছাড়া মুম্বাইয়ে প্রায় ১৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তিও রয়েছে কিং খানের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতির সঙ্গে অটোর ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

পাঁচ হাজার কোটি রুপির মালিক শাহরুখ

আপডেট সময় ০৭:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮