ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পতাকার রং নিয়ে সমালোচনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সবসময়ই দর্শকরা অনেক আগ্রহী। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের আগ মুহূর্তে খুব টানটান উত্তেজনায় ছিলো তখন টাইগার সমার্থকরা। একটু পরেই শক্তিশালী ভারতে মুখোমুখি বাংলাদেশ। তার আগে জাতীয় সঙ্গীতের জন্য মাঠে সার বেঁধে দাঁড়ালো ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা।

কলম্বোর সবুজ মাঠে তখন শুরু হলো জাতীয় সঙ্গীত। ভারতের খেলোয়াড়দের পর শুরু হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। টাইগারদের জাতীয় সঙ্গীত শ্রবণ করার সময় হঠাৎ ক্যামেরায় ধরা পড়লো বাংলাদেশের জাতীয় পতাকা। কিন্তু টাইগারদের পিছনে এ কেমন পতাকা?

গাঢ় সবুজের মাঝে লাল উদিত সূর্য নেই! লাল সূর্য উদিত হয়েছিলো নীলের মাঝে। সবুজটা যেন হারিয়ে গিয়েছিলো পতাকার থেকে।

শুরুতে এটাকে টেলিভিশনের সমস্যা বলে ধরা হয়েছিলো। এরপরই নিশ্চিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই শেয়ার করা শুরু করেদিয়েছে। কারণ সবুজ মাঠের রং যদি ঠিক ভাবে ক্যামেরায় ধরা পড়ে তবে সুবজ পতাকার রং কেন পড়বে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা চলছে।

উল্লেখ্য,তিন দেশের নিদহাস টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের মাঝারি স্কোর দাঁড় করায় মুশফিক-রিয়াদরা। জবাবে ৬ উইকেট ও ইনিংসের ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পতাকার রং নিয়ে সমালোচনা

আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮