ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুলের নানা সমস্যার সমাধানে আমন্ড অয়েল

আকাশ নিউজ ডেস্ক: 

চুলের বৃদ্ধি এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে আমন্ড অয়েলের জুড়ি নেই। এক তেল দিয়ে চুলের নানা সমস্যার সমাধান হয়। বিশেষ করে চুলের ঘনত্ব বাড়াতে কিংবা চুল পড়া বন্ধ করতে অথবা চুলের রুক্ষতা কমিয়ে চুলকে সিল্কি মসৃণ করতে আমন্ড অয়েল বেশ কার্যকরী।

খুশকি দূর করে:

কমবেশি সবাই কোনো না কোনো সময় খুশকি সমস্যায় ভোগেন। এই জাতীয় সমস্যার সহজ সমাধান আমন্ড অয়েল। তিন টেবিল চামচ আমন্ড অয়েলের সঙ্গে এক চা চামচ আমলা পাউডার মিশিয়ে নিন। এটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর হাতে হালকা তেল নিয়ে মাথার তালু কিছুক্ষণ ম্যাসাজ করুন। এতে করে খুশকি নরম হয়ে গোড়া থেকে আলগা হয়ে আসবে। এরপর ভালো করে শ্যাম্পু করুন। দেখবেন মাথা পরিষ্কার হয়ে গেছে।

চুল পড়া রোধে:

সমপরিমাণ আমন্ড অয়েল ও ক্যাস্টর অয়েল নিন। এতে এক চামচ মেথি দানা ভিজিয়ে দিন। তেলের মিশ্রণটি এইভাবে রেখে দিন তিন থেকে চার ঘণ্টা। এরপর চুলায় হালকা গরম করে মাথায় লাগিয়ে রাখুন সারারাত। ভালো ফল পেতে একদিন পরপর তেলটি ব্যবহার করুন।

চুল ফাটা রোধে আমন্ড অয়েল :

একটা পাত্রে সমপরিমাণ আমন্ড অয়েল, অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল নিন। তেলগুলো হালকা গরম করুন। তেলটি রাতে মাথায় লাগান। বিশেষ করে চুলের আগার ফাটা অংশে ভালো করে লাগান। সকালে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন করে ব্যবহার করুন। দুই থেকে তিন মাসের মধ্যে ভালো ফল পাবেন।

চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে আমন্ড অয়েল :

সপ্তাহে দুইদিন আমন্ড অয়েল চুলের লাগান। চুলের গোড়া থেকে আগা অবধি আমন্ড অয়েল লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন শ্যাম্পু করে ফেলুন। একমাসের মধ্যেই চুল তার হারানো উজ্জ্বলতা ফিরে পাবে।

সফট চুলের জন্য আমন্ড অয়েল :

১/২ কাপ মেহেদি বাটা নিন। এর সঙ্গে একটা ডিম ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিন। এতে মেশান ৩ টেবল চামচ আমন্ড অয়েল। এই প্যাকটি মাথায় লাগিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগান। এই প্যাকটি লাগালে চুল খুব ভালো করে পরিষ্কার করতে হবে। ভালো ফলের জন্য প্যাকটি ১৫ দিনে একবার ব্যবহার করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুলের নানা সমস্যার সমাধানে আমন্ড অয়েল

আপডেট সময় ১২:২২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮