ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এর সঞ্চালনায় আছেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

এর আগে ৬ মার্চ মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধনে সভাপতিত্ব করেন।

গত ২২ ফেব্রুয়ারি সমাবেশের কর্মসূচি পালন করতে না পেরে ২৪ ফেব্রুয়ারি কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে দলটি। কিন্তু পুলিশি বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। আটক হন দলের অনেক নেতাকর্মী।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান ঢাকার একটি আদালত।

এর প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে দলটি। এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি চলছে

আপডেট সময় ০২:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮