ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিরল রোগে’ ভুগছেন ইরফান

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউড অভিনেতা ইরফান খান ‘বিরল রোগে’ ভুগছেন। চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজের একটি ছবিতে অভিনয়ের কথা ছিল ইরফানের। কিন্তু বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি, যে কারণে অভিনয় থেকে বিরত ছিলেন। ছবিটির পরিচালক তার শারীরিক সমস্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ইরফান খান অসুস্থ। তার ভক্তকূলের কাছে অনুরোধ, কেউ যেন এটা নিয়ে বিভ্রান্ত না ছড়ান।

সোমবার ব্যক্তিগত টুইটারে ইরফান খান বলেন, গত ১৫টি দিন ধরে আমি নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। সময়টা আমার জন্য বিভীষিকাময় হয়ে উঠেছে। অামি বুঝে উঠতে পারছি না, কী রোগ হয়েছে আমার।

টুইটে তিনি আরও বলেন, আমি আমার এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। পরিবার ও বন্ধুবান্ধব আমার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। ইরফান বলেন, আমার অসুস্থতা নিয়ে অযথা জল্পনা ছড়াবেন না। পরীক্ষার ফলাফল এলে আমি নিজেই আগামী কয়েক দিনের মধ্যে গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। ততদিন আমার জন্য প্রার্থনা করুন। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বিরল রোগে’ ভুগছেন ইরফান

আপডেট সময় ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮