ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাকলায়েনকে :স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান বাংলাদেশের বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮

আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা: মমতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যে বড় জয় পেয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি। এমন জয়ের পর পশ্চিমবঙ্গেও তাদের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বিজেপির কেন্দ্রীয় নেতারা। ত্রিপুরা বিজয়ের পর বিজেপির স্লোগান- ‘এ বার বাংলা, পারলে সামলা’।

বিজেপির এমন হুঙ্কারের বিপরীতে পাল্টা হুঙ্কার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবারই মমতা তাদের হুঙ্কারের বিপরীতে পাল্টা হুঙ্কার ছেড়ে বলেন, ‘আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা।’

গতকাল এক সমাবেশে বিজেপির উদ্দেশ্যে মমতা বলেন, ‘ওদের টার্গেট নাকি বাংলা! আর বাংলা বলে, আমাদের টার্গেট দিল্লির লালকেল্লা। চলো, দিল্লি চলো। চলো, লালকেল্লা চলো।’

মমতা বলেন, ‘আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগানে বিশ্বাস করি। তাই আগামী দিনে বাংলা দেশ জয় করবে। তার বদলে বাংলা নিজে কিছু নেবে না। সবার পাশে দাঁড়াবে। সবাইকে নিয়ে লড়াই করবে। সবাইকে নিয়ে দেখাবে, বাংলা যা পারে, আর কেউ পারে না।’

কিছুদিন থেকে বিজেপি রুখতে ‘আঞ্চলিক জোট’ গঠনের আভাস পাওয়া যাচ্ছে ভারতীয় রাজনীতিতে। আর এ জোটে মৌখিক সম্মতি রয়েছে আঞ্চলিক প্রভাবশালী দলগুলোর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০

আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা: মমতা

আপডেট সময় ১২:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮