ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. নুরু মিয়া (২৫)। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

নুরু মিয়া উত্তর যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ারের ৪৩/৩/এ নম্বর বাড়ির রহমানিয়া অ্যালমুনিয়ামের কারখানায় শ্রমিকের কাজ করতেন।

রহমানিয়া অ্যালমুনিয়ামের সুপারভাইজার সাঈদ হোসেন দৈনিক আকাশকে জানিয়েছেন, সকাল পৌনে সাতটার দিকে নুরু মিয়া মেশিনে কাজ করছিলেন। তখন একটি তার ধরে নড়াচড়া করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

আপডেট সময় ০২:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮